অধ্যক্ষ
শিক্ষা মানুষের মুক্তির পথ ও উন্নতির প্রধান হাতিয়ার। বরকল রাগীব রাবেয়া কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। বহু প্রতিকূলতা অতিক্রম করে আজ এই কলেজ এমপিওভুক্ত হয়ে সুদৃঢ়ভাবে এগিয়ে চলেছে। এ কলেজের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসেই উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, যা একসময় কল্পনাতীত ছিল।
আমি কলেজটির প্রতিষ্ঠাতা দাতা, দানবীর ড. রাগীব আলী মহোদয়, প্রতিষ্ঠাকালীন সময়ের সকল সহযোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থী-অভিভাবকসহ বরকলবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং তাদেরকে সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা, যাতে তারা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।
বরকল রাগীব রাবেয়া কলেজ
আগামী দিনে শিক্ষার আলো ছড়িয়ে দিক—এটাই আমার প্রত্যাশা।
Principal
Lecture (Business Or...
Lecture (English)
Lecture (Economic)
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী ছোট বড় পাহাড়, ঝর্ণা ও নদী-নালায় ঘেরা দুর্গম একটি উপজেলা। বাংলাদেশের সবচেয়ে খরস্রতা নদী কর্ণফুলীর পারে গড়ে ওতে বরকল থানা। এটি একটি প্রাচীনতম থানা, যা প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে।
কর্ণফুলী নদীর ঘেরা পাহাড় বেষ্টিত অপরূপ প্রাকৃতিক মনোরম ও শান্ত পরিবেশে অবস্থিত বরকল রাগীব রাবেয়া কলেজ'। ২০১৩ সালে তৎকালীন রাঙ্গামাটি রিজিয়ন বিজিবি সেক্টর কমান্ডার জনাব মো. নূরুল হুদা বরকল উপজেলায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তার এ মহৎ উদ্দেশ্য সফল করার জন্য এগিয়ে আছেন তারও পূর্ব পরিচিত দানবীর জনাব ড. সৈয়দ রাগীব আলী। ২০১৩ সালে স্থানীয় প্রশাসন, বরকল বিজিবি, স্থানীয় জনগণের সহযোগিতা এবং 'রাগীব-রাবেয়া ফাউন্ডেশন'এর অর্থায়নে প্রতিষ্ঠিত হয় 'বরকল রাগীব রাবেয়া কলেজ'। কলেজটি বরকল উপজেলা সদরে অবস্থিত, যার আয়তন একর। ১ জুলাই ২০১৩ সালে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজটি যাত্রা শুরু করে।
দুর্গম পার্বত্য এই অঞ্চলের সুবিধাবঞ্চিত অনগ্রসর অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাদান এবং দুর্বল ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত পাঠদানের মাধ্যমে নৈতিক মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বরকল রাগীব রাবেয়া কলেজ।
মোট ছাত্র/ছাত্রী
মোট শিক্ষক
মোট ক্লাস