About
img
প্রতিষ্ঠান সম্পর্কে

বরকল রাগীব রাবেয়া কলেজ, বরকল, রাঙ্গামাটি।

বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তী ছোট বড় পাহাড়, ঝর্ণা ও নদী-নালায় ঘেরা দুর্গম একটি উপজেলা। বাংলাদেশের সবচেয়ে খরস্রতা নদী কর্ণফুলীর পারে গড়ে ওতে বরকল থানা। এটি একটি প্রাচীনতম থানা, যা প্রতিষ্ঠিত হয়  ১৯২৩ সালে। 

কর্ণফুলী নদীর ঘেরা পাহাড় বেষ্টিত অপরূপ প্রাকৃতিক মনোরম ও শান্ত পরিবেশে অবস্থিত বরকল রাগীব রাবেয়া কলেজ'। ২০১৩ সালে তৎকালীন রাঙ্গামাটি রিজিয়ন বিজিবি সেক্টর কমান্ডার জনাব মো. নূরুল হুদা বরকল উপজেলায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তার এ মহৎ উদ্দেশ্য সফল করার জন্য এগিয়ে আছেন তারও পূর্ব পরিচিত দানবীর জনাব ড. সৈয়দ রাগীব আলী। ২০১৩ সালে স্থানীয় প্রশাসন, বরকল বিজিবি, স্থানীয় জনগণের সহযোগিতা এবং 'রাগীব-রাবেয়া ফাউন্ডেশন'এর অর্থায়নে প্রতিষ্ঠিত হয় 'বরকল রাগীব রাবেয়া কলেজ'। কলেজটি বরকল উপজেলা সদরে অবস্থিত, যার আয়তন একর। ১ জুলাই ২০১৩ সালে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজটি যাত্রা শুরু করে। 

দুর্গম পার্বত্য এই অঞ্চলের সুবিধাবঞ্চিত অনগ্রসর অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাদান এবং দুর্বল ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত পাঠদানের মাধ্যমে নৈতিক মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বরকল রাগীব রাবেয়া কলেজ।